ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ১০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এই প্রথম দেশজুড়ে হ্যান্ডসেট কেনায় ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফার আনল দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। লাভা আইআরআইএস ৬০ ও মাইক্রোম্যাক্স কিউ ৪৪০ ফোরজি স্মার্টফোন কিনলেই গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। গ্রাহকরা হ্যান্ডসেট কেনার পর তিন বছর জুড়ে প্রতি ছয় মাস পর পর ছয়টি কিস্তির মাধ্যমে ১০০ শতাংশ মূল্য ফেরত পাবেন। লাভার ক্ষেত্রে প্রতি কিস্তিতে ১ হাজার ১৬৫ টাকা এবং মাইক্রোম্যাক্সের ক্ষেত্রে ১ হাজার ১২৫ টাকা ফেরত পাবেন গ্রাহকরা। তবে গ্রাহকদের ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফারটি উপভোগ করতে প্রতি ছয় মাসে ২৯৯ টাকার বান্ডেল প্যাকেজ কিনতে হবে। এই হ্যান্ডসেট বান্ডেল কিনলে গ্রাহকরা ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফারের পাশাপাশি হ্যান্ডসেট কেনার পর থেকে ৩০ দিন মেয়াদী ৫০ মিনিট অননেট (রবি টু রবি/এয়ারটেল), ৫০ মিনিট স্থানীয় যে কোন নাম্বারে, ৫ জিবি ৪.৫ জি ডেটা এবং ৫ জিবি (৩.৫ বি, এজ, ২জি) ডেটা উপভোগ করতে পারবেন। লাভা আইআরআইএস ৬০ এবং মাইক্রোম্যাক্স কিউ ৪৪০ ফোর হ্যান্ডস্টেট দুটির দাম যথাক্রমে ৬ হাজার ৯৯০ ও ৬ হাজার ৭৫০ টাকা। লাভা আইআরআইএস ৬০ হ্যান্ডসেটটি লাভা সেলস চ্যানেল ও দেশের প্রিমিয়ার ই-কমার্স সাইট https://shop.robi.com.bd/100_nogod_taka_ferothএ পাওয়া যাচ্ছে। মাইক্রোম্যাক্স কিউ ৪০০ হ্যান্ডস্টেটিও একই সাইট থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat